ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২০.৩৭ শতাংশ। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ দর হয়েছিলো ৫২৭ টাকা ৫০ পয়সা। এছাড়াও পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১০.৪৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং বসুন্ধরা পেপারের ৮.৮৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস, সামিট এলায়েন্স পোর্ট, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস, হা-ওয়েল টেক্সটাইলস (বিডি), রিপাবলিক ইন্সুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments