বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিশ্রমিকদের বেতন না দিয়ে পেটানো হচ্ছে, আজ ভয়াবহ এক অবস্থার সৃষ্টি হয়েছে...
spot_img
spot_img

শ্রমিকদের বেতন না দিয়ে পেটানো হচ্ছে, আজ ভয়াবহ এক অবস্থার সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের অবহেলা-অজ্ঞতায় কারণে চরম ব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার করোনাভাইরাসের আক্রান্ত হলে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। যে হাসপাতালগুলোতে চিকিৎসার কথা বলা হচ্ছে সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিৎসা নাই। আমি কুয়েত মৈত্রী হাসপাতালে দেখতে পেলাম যারা নার্স আছেন তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই।

সোমবার বিকালে হাতধোঁয়ার বেসিন উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানে স্কাইপিতে যুক্ত হয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই যে চরম একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একটা মাত্র কারণ হচ্ছে- সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি কিভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।

মির্জা ফখরুল বলেন, জেলাগুলোতে যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের পরীক্ষার ব্যবস্থা নেই, তাদের চিকিৎসার ব্যবস্থা নেই। একটা জটিল ভয়াবহ অমানবিক একটা পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই অবস্থা থেকে বেরুনোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আসুন আজকে আমরা যে যেখানে আছি, যে যতটুকু পারি, যেভাবে পারি আমরা যেন মানুষের জন্যে এই চরম দুর্দিনে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।

বিএনপির এই নেতা বলেন, সরকার একটা প্যাকেজ দিয়েছে, যে প্যাকেজে পুরোপুরিভাবে শুধুমাত্র যারা বিত্তশালী, যারা বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত, বিভিন্ন গার্মেন্টসের সাথে জড়িত তাদের জন্যে এই প্যাকেজগুলো করা হয়েছে। তাও শুধুমাত্র ঋণের জন্য। এই প্যাকেজটা একটা ব্যাংক ঋণের প্যাকেজ। সাধারণ মানুষের জন্য কোনো বরাদ্দ নেই। ১০ টাকা কেজি চাল দেয়া হচ্ছিল গরীব লোকের জন্যে তা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের ঘরে।গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা বেতন চাচ্ছে তাদের বেতন না দিয়ে পেটানো হচ্ছে। আজকে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।

তেজগাঁওয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৌশলীরা হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করেন। ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় তিন‘শ বেসিন স্থাপন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময়ে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী মাহবুব আলম, আসাদুজ্জামান চুন্নু, আশরাফ রেজা ফরিদী, উমাশা উমায়ুন মনি চৌধুরী, কামরুল হাসান সাইফুল, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান প্রমূখ নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments