বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকএমিরেটস সীমিত আকারে ফ্লাইট চালু করছে
spot_img
spot_img

এমিরেটস সীমিত আকারে ফ্লাইট চালু করছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্স সোমবার জানিয়েছে যে, তারা আলজিয়ার্স, তিউনিস, জাকার্তা, ম্যানিলা, তাইপেই, কাবুল এবং শিকাগোতে সীমিত আকারে যাত্রী পরিষেবা দেয়ার পরিকল্পনা করেছে। তবে কবে নাগাদ এই ফ্লাইট চলাচল করবে তা বলা যায়নি।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত সেবা স্থগিত করে দেশ ছাড়তে ইচ্ছুকদের জন্য সীমিত সংখ্যক বহির্মুখী ফ্লাইটের অনুমতি দিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে সাময়িকভাবে স্থগিত রাখার পর গত ৩ এপ্রিল থেকে ফ্লাইট পরিচালনায় ফিরছে এমিরেটস। ইতোমধ্যে পুনরায় যাত্রীসেবা দেওয়ার অনুমতি পেয়েছে দুবাইভিত্তিক এই বিমান সংস্থা। তবে আপাতত সীমিত আকারে চলবে তাদের কার্যক্রম। গত ৬ এপ্রিল থেকে লন্ডনের হিথ্রো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস, বেলজিয়ামের ব্রাসেলস ও সুইজারল্যান্ডের জুরিখে এমিরেটসের উড়োজাহাজ চলাচল শুরু করে।

ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭ -৩০০ ইআর উড়োজাহাজ। এগুলোর বেলি হোল্ডে উভয় দিকেই জরুরি পণ্যসহ অন্যান্য কার্গো পরিবহন করা হবে। স্বাস্থ্য নিরাপত্তার খাতিরে এমিরেটসের ইন-ফ্লাইট সেবা ও বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া ফ্লাইট পরিচালনার পর দুবাইয়ে প্রতিটি উড়োজাহাজে বর্ধিত পরিছন্ন ও জীবাণুনাশক কার্যক্রম পরিচালিত হবে।

সূত্র: রয়টার্স।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments