ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৪ ডিসেম্বর, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কে অ্যান্ড কিউ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ১৮ টাকা ২০ পয়সা বা ৬.৭৪ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২৮৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজ দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৪.২৪ শতাংশ। এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ১ টাকা ১০ পয়সা বা ৪.০৩ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে আমরা নেটওয়ার্কস, অ্যাপেক্স ফুডস,বিডি থাই ফুড, এডিএন টেলিকম, ওয়ান ব্যাংক, ইস্টার্ন কেবলস ও বিডি মনোস্পুল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments