ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ৬ ডিসেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনের পরিমান কমেছে। দিন শেষে আজ ১৬.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৬ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৫.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ৪১২ টি শেয়ার ৬৬ হাজার ৮৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭১ কোটি ৯৭ লাখ ৬১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১২.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৫০৫ টি শেয়ার ৮১ হাজার ৪৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৮৬ লাখ ২৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭২ কোটি ৮৮ লাখ ৬৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৪১.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৫৯.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৩ টির, কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৬৫৯ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৮ লাখ ১৫ হাজার ১১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments