ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সাপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৫৩ টাকা ৫০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৭৬৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের দর বেড়েছে ৪৯ টাকা ১০ পয়সা বা ৭.৪৯ শতাংশ। এবং এম্বি ফার্মাসিটিক্যালসের ২৫ টাকা ৩০ পয়সা বা ৪.৭৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর বৃদ্ধির তালিকায় আরোও রয়েছে মুন্নু সিরামিকস, ফাইন ফুডস, বিডি থাই ফুড, কে অ্যান্ড কিউ, অ্যাডভেন্ট ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments