ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নন-কনভার্টেবল ফুললি রেডিমেবল কুপন বেয়ারিং বন্ডের দ্বিতীয় অর্ধবার্ষিকীর মুনাফা ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রতিষ্ঠানটি ৫ জুলাই, ২০২২ থেকে ৪ জানুয়ারি, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড (রিটার্ন) তথা মুনাফা ৫.২৫ শতাংশ হারে ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির ১২ ডিসেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় সমাপ্ত বছরের রিটার্ন অনুমোদন করা হয়। কুপন হারের এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ ০৪ জানুয়ারী, ২০২৩ নির্ধারন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠানটি সাড়ে ৮ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments