ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস. এম মাহবুবুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পরিচালক এস. এম মাহবুবুল আলম কোম্পানির ১ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত জানিয়েছেন। এই উদ্যোক্তা পরিচালকের কাছে কোম্পানির মোট ৫ কোটি ৪০ লাখ শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে এই শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments