রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিবিএনপি অহেতুক সমালোচনা করছে ডা. মঈনের মৃত্যু নিয়ে - ওবায়দুল কাদের
spot_img
spot_img

বিএনপি অহেতুক সমালোচনা করছে ডা. মঈনের মৃত্যু নিয়ে – ওবায়দুল কাদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডা. মঈনের মৃত্যু নিয়ে বিএনপি অহেতুক সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে তার সরকারি বাসভবনে দেশের চলমান করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনায় ডা. মঈনের মৃত্যুতে আমরা মর্মাহত। তবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বিএনপি মহাসচিব তার মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন।

এই দুঃসময়ে এটি কাম্য না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। এ সময় বিভাজন এর অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর রূপ। আমরা জেনে শুনে যেন এরকম মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই। মনে রাখতে হবে এ লড়াই আমাদের সবার বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে।

পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ইউরোপের দেশগুলোর চেয়ে ভালো আছে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। তুলনামূলকভাবে আমরা ইউরোপের দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে রয়েছি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করতে পারলে এ সংকটের কালো মেঘ কেটে যাবে।

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ইউনিয়ন পর্যন্ত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের অংশ গ্রহণ করতে হবে। ত্রাণ বিতরণে কোনো রকম অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। দলীয় পরিচয় কেউ ত্রাণ নিয়ে নয়ছয় করলে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments