মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতৌসিফের পরীর মতো বউ: কেয়া পায়েল
spot_img
spot_img

তৌসিফের পরীর মতো বউ: কেয়া পায়েল

ডেইরি শেয়ারবাজার ডেস্ক: আশিক পুরান ঢাকার টাকাওয়ালা বাবার একমাত্র ছেলে। তার জীবনের সপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার বা পাইলট হওয়া না তার একমাত্র চাওয়া পরীর থেকে সুন্দর একটা বউ ঘরে তোলা। এই চরিত্রে অভিনয় করেন তৌসিফ মাহবুব।

তার এই আবদারের সঙ্গে সমর্থন দেন তার মা। অবশেষে খোঁজা শুরু হয় পরীর মতো বউ। শর্ত একটাই, চাঁদের গায়েও দাগ থাকতে পারবে, কিন্তু তার ছেলের বউ হতে হবে নিখুঁত। অবশেষে অনেক কষ্টের পরে আশিক ও তার মা পেয়ে যান পরীর মতো বউ। আর সেই বৌ চরিত্রে দেখা যায় কেয়া পায়েলকে।

তৌসিফ ও পায়েলকে নিয়ে সিএমভি’র ব্যানারে মজার এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মোহাম্মদ মিফতাহ্ আনান। নাটকটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘আসলে এই সুন্দর দুনিয়ায় বিচিত্র সব খেয়ালের মানুষ রয়েছে। তেমনই একজন আশিক।

সে একা নয়, তার পরিবারও বিচিত্র। যাদের একমাত্র লক্ষ্য পরীর মতো বউ ঘরে তোলা। সেটির জন্য এই পরিবারটি কী কী করে। আর পরীর মতো বউটার জীবন কিভাবে যন্ত্রণাময় করে তোলে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।

তৌসিফ, পায়েল ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments