ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ১১ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে কোহিনূর ক্যামিকেলস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সাপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ৫১৫ টাকা ৪০ পয়সা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩২.৯৪ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ২১.২০ শতাংশ এবং মুন্নো সিরামিকের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ১৮.৬১ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরির তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ন জুট মেনুফ্যাক্চারিং, বিডি মনোস্পুল পেপার, ইন্ট্রাকো, পেপার প্রসেসিং, এপেক্স ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments