ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ ডিসেম্বর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির লেনদেন আজ থেকে শুরু করেছে। এদিন শেয়ারটির ওপেনিং দর হয় ১৩.৩০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
এদিন তালিকার দ্বিতীয় স্থান দখল করে আছে এ্যাপেক্স ফুডস লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ ক্লোজিং দর ছিলো ৩০৯ টাকা ৭০পয়সা। আজ শেয়ারটি লেনদেন শুরু করে ৩১৩ টাকায়। শেয়ারটি সর্বশেষ ৩৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এ হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ২৪ টাকা ৭০ পয়সা বা ৭.৯৮ শতাংশ বেড়েছে।
আরামিট লিমিটেডের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৩০৭ টাকা ২০ পয়সা। কোম্পানিটির শেয়ারে ২১ টাকা ৮০ পয়সা বা ৭.৬৪ শতাংশ দর বৃদ্ধিপেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে ইস্টার্ন ক্যাবলস, এ্যাপেক্স ফুটওয়ার, এম্বি ফার্মা, রংপুর ফাউন্ড্রী, বাংলাদেশ ল্যাম্পস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ অটোকারস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments