ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। অপেক্ষার প্রহর কাটিয়ে তার হাত ধরেই ৩৬ বছরের শিরোপা জিতেনিলো আর্জেন্টিনা। তবে এখনো জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না এলএমটেন। আর্জেন্টিনার জার্সি ধরে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিল তিনি।

শিরোপা জয়ের পর টিওয়াইসি স্পোর্টসের এক সাক্ষৎকারে মেসি বলেন, অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাই না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি আমাকে সব দিয়েছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এই অর্জন সত্যিই সৃষ্টিকর্তার চাওয়া।
আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি, আমি ফুটবল জগৎকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাবো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments