বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিডেমরায় এসবিএসি ব্যাংকের ১৫তম এজেন্ট আউটলেটের উদ্বোধন
spot_img
spot_img

ডেমরায় এসবিএসি ব্যাংকের ১৫তম এজেন্ট আউটলেটের উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলের অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক রাজধানীর ডেমরার, কোনাপাড়া পাড়াডগার আদর্শবাগে এজেন্ট ব্যাংকিং এর ১৫ তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাবিবুর রহমান এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মতিন, এডিসির প্রধান মোহাম্মদ শফিউল আজম, এজেন্ট ব্যাংকিং এর প্রধান মোঃ ফিরোজ চৌধুরী সহ প্রধান কার্যালয়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসবিএসি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুরু থেকেই তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহ প্রদান করে আসছে। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ,ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সহ সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments