ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী কোম্পানির ৩৯,৩৬১টি শেয়ার ক্রয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগেও এই উদ্যোক্তা পরিচালক কোম্পানির ৩৮ হাজার শেয়ার ক্রয় করার ঘোষনা দিয়েছিলো গত ০১ ডিসেম্বর, ২০২২ তারিখ।
এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments