
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ হাজার ৪০০ কোটি টাকার বন্ড এবং একুশ স্ট্যাবল রিটার্ন ফান্ডের ২৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২১ ডিসেম্বর কমিশনের ৮৪৮ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কমিশন আজকের সভায়, Trust Bank Limited এর ৪০০ (চারশত) কোটি টাকা অভিহিত মূল্যের Non- convertible, Unsecured, Floating Rate Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করেছে যার Range of Coupon Rate ৬.০০% থেকে ৯.০০%। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০,০০০,০০০/- (এক কোটি) টাকা।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে Trust Bank Limited এর Tier-II Capital Base শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করছে DBH Finance PLC এবং Arranger হিসাবে কাজ করছে Standard Chartered Bank। এছাড়াও উক্ত বন্ডটি Alternative Trading Board এ তালিকাভুক্ত হবে।
এদিকে United Commercial Bank Limited (UCB) এর প্রস্তাবিত ৭ বছর মেয়াদী ১,০০০ কোটি টাকার Non-convertible Unsecured Floating rate Fully redeemable Subordinated Bond ইস্যুর জন্য সম্মতি প্রদান করেছে বিএসইসি। যার কুপন হার ৬.০০%-৯.০০% এর মধ্যে থাকবে এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১.০০ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বস্তুটি ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ডের টাকায় UCB তাদের Tier-II Capital Base শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায়ে বিনিয়োগ করবে। DBH Finance Corporation Ltd. বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও, শর্তানুযায়ী বন্ডটি Alternative Trading Board এ অন্তর্ভুক্ত হবে।
সর্বশেষে কমিশন আজ সভায় বে-মেয়াদি ফান্ড ‘EKUSH STABLE RETURN FUND’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘Ekush Wealth Management Limited 2.৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘Ekush Wealth Management Limited”। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ‘ব্রাক ব্যাংক লিমিটেড’।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments