শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়
spot_img
spot_img

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের খবর জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনে তাপমাত্রা আরও নিচের দিকে নামতে পারে বলে তিনি জানান।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, তেঁতুলিয়ায় ভোর ৬টার দিকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এ অঞ্চল হিমালয়-কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি থাকায় শীতের মাত্রাও একটু বেশি হয়। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীত নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়। কয়েক দিন ধরেই এই ঠান্ডার প্রকোপ বেড়েছে। হাড়কাঁপানো শীত পড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ। কনকনে শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকেই। তবে পেটের তাগিদে কাউকে নদীতে পাথর তুলতে, কাউকে চা-বাগানে আবার কাউকে দিনমজুরের কাজ করতে যেতে দেখা গেছে।

এদিকে এ অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার কারণে শীতজনিত রোগ বাড়ছে। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু।

চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে। এমনিতে শীত মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। তাই এ সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সুরক্ষা পাওয়া যাবে।

উল্লেখ্য, তেঁতুলিয়ায় গতকালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গত বছর এই দিনে রেকর্ড করা হয়েছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments