ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির মোট ১ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ৬০টি শেয়ার ৮১ কোটি ১৮ লাখ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছ রেনেটা লিমিটেড। কোম্পানিটি ২০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ১৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এডিএন টেলিকম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো ফার্মা, কেডিএস অ্যাক্সেসরিজ, স্যালভো কেমিক্যাল, সাউথবাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ইউনিলিভার কনজিউমার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments