ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ ডিসেম্বর, সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ১৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এদিন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিভিডেন্ডের অনুমোদন দেবেন শেয়ারহোল্ডাররা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আছিয়া সি ফুডস, এসিআই ফর্মুলেশন, এসিআই লিমিটেড, আমান কটন, আমান ফিড, বিডি পেইন্টস (এসএমই), সিভিও পেট্রোকেমিক্যাল, দেশ গার্মেন্টস, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সমরিতা হাসপাতাল, সোনারগাঁও টেক্সটাইল, তোসরিফা ইন্ডাস্ট্রিজ এবং জাহিন স্পিনিং লিমিটেড।
এমজেএল বাংলাদেশ: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৬ ডিসেম্বর বিকেল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৭ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
তোসরিফা ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৬ ডিসেম্বর বিকেল ৪ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩০ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ বোনাস মোট ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ডিভিডেন্ড অনুমোদন করবে বিনিয়োগকারীরা।
এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আছিয়া সি ফুডসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৬ ডিসেম্বর বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩০ নভেম্বর, ২০২২। কোম্পানিটি স্পন্সর এবং পরিচালক ছাড়া ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
এসিআই ফর্মুলেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৬ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৭ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
এসিআই লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৭ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
আমান কটনের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর বেলা ১২টা ১৫ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৭ নভেম্বর, ২০২২। কোম্পানিটি স্পন্সর পরিচালকদের বাদ দিয়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
আমান ফিডের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৮ নভেম্বর, ২০২২। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডার ও স্পনসর পরিচালকদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
বিডি পেইন্টসের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৪ নভেম্বর, ২০২২। কোম্পানিটি স্পন্সর এবং পরিচালক ব্যতীত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
সিভিও পেট্রোকেমিক্যালের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৪ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
দেশ গার্মেন্টসের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৪ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
সমরিতা হাসপাতালের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩০ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
সোনারগাঁও টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২১ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিলো।
জাহিন স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ডিসেম্বর সকাল ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৪ নভেম্বর, ২০২২। কোম্পানিটি ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments