
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা সিমেন্ট মিলস্ লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড এবং এবি ব্যাংক লিমিটেডে।
এদের মধ্যে মেঘনা সিমেনন্টের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২৬ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমজেএল বাংলাদেশের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবরের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
কাসেম ইন্ডাস্ট্রিসের ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘এ১’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
এছাড়াও এবি ব্যাংকের ক্রেডিট রেটিং আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments