বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ১৫০ কোটি টাকার ট্রাস্ট ডিডের অনুমোদন দিল বিএসইসি
spot_img
spot_img

১৫০ কোটি টাকার ট্রাস্ট ডিডের অনুমোদন দিল বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ১৫০ কোটি টাকা দুই ফান্ডের খসড়া ট্রাস্ট ডিডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ৮৪৯ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসি ‘LB Multi Asset Income ETF ১০০ (একশত) কোটি টাকার Actively managed Exchange Traded Fund এর খসড়া ট্রাস্ট ডিড কতিপয় শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করেছে। উক্ত ফান্ডের ট্রাস্ট ডিডটি Registration Act, 1908-এর অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য ফান্ডের নিবন্ধন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফান্ডটির উদ্যোক্তা ও ট্রাস্টি যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। উক্ত ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে লংকাবাংলা এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

এছাড়া ‘FAM DG Bengal Tiger ETF ৫০ (পঞ্চাশ) কোটি টাকার Actively managed Exchange Traded Fund এর খসড়া ট্রাস্ট ডিড কতিপয় শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করেছে বিএসইসি। উক্ত ফান্ডের ট্রাস্ট ডিডটি Registration Act, 1908-এর অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য ফান্ডের নিবন্ধন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফান্ডটির উদ্যোক্তা ফ্রন্টিয়ার এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ডন গ্লোবাল লিমিটেড এবং ট্রাস্টি এমটিবি ক্যাপিটাল লিমিটেড। উক্ত ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ফ্রন্টিয়ার এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments