শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২১৮ পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত
spot_img
spot_img

২১৮ পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশ ২১৮ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা। তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৫২ জন পুলিশ সদস্য।

কোভিড-১৯ মোকাবেলায় দেশব্যাপী প্রায় দুই লাখ পুলিশ সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

তিনি বলেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম। তবে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে এআইজি বলেন, অবশ্যই, আমাদের দেশপ্রেমিক সদস্যরা তাদের পুরো সুরক্ষার জন্য কখনই অপেক্ষা করে থাকেননি। সাধারণ মানুষকে রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তারা।

তিনি জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে। তাদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

করোনা শনাক্ত পুলিশ সদস্যদের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ব্যক্তিগতভাবে খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments