মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএলে ‘ডিআরএস’ নয় ব্যবহার করা হবে ‘এডিআরএস’
spot_img
spot_img

বিপিএলে ‘ডিআরএস’ নয় ব্যবহার করা হবে ‘এডিআরএস’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের বাকি আর মাত্র তিনদিন। এবারের আসরের শুরু থেকেই ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) পরিবর্তে অতিরিক্ত সিস্টেম (এডিআরএস) ব্যবহার করা হবে।

সাত দলের অংশগ্রহণে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। ডিআরএসের পরিবর্তে ব্যবহার করাএডিআরএস মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি বিশ্বস্ত সিস্টেম।

যেহেতু এই মুহুর্তে হক-আই এবং ভার্চুয়াল আই’র মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছেনা তাই বিপিএল গভর্নিং কাউন্সিল আগের আসরগুলোর মতো এবারও ডিআরএস আনতে পারেনি।

কমিটির বৈঠক শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘এই মুহুর্তে হক-আই এবং ভার্চুয়াল আই প্রযুক্তি পাওয়া যাচ্ছেনা।। সাধারণত ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আমদানি করা হয়। হক-আই আনা হলে আগের থেকেই তাদের নিশ্চিত করতে হবে। গত আসরে শেষ চার ম্যাচে ডিআরএস ব্যবহার করা হয়েছিল। এবারের আসরের কোয়ালিফাইয়ার, এলিমিনেটর এবং ফাইনালের মতো নক আউট ম্যাচগুলোতে ডিআরএস ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন মল্লিক।

তিনি বলেন, ‘আমরা এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচের মতো নক আউটের সব ম্যাচেই ডিআরএস ব্যবহার করতে পারবো। কারণ ঐ সময় সকল প্রযুক্তি পাওয়া যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments