ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের শক্তি বাড়াতে এই সময়ে জাতীয় দলের জন্য দু’টি দল প্রস্তুত রাখার পরিকল্পনা করছে ক্রিকেট দলের অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক শহিদ আফ্রিদির।

আফ্রিদি বলেন, ‘বেঞ্চের শক্তি বাড়ানোর লক্ষ্যে আমি আমার এই দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দু’টি দল তৈরি করতে চাই।
করাচিতে সাংবাদিকদের সাথে আলাপকালে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তার সময়ের সেরা অলরাউন্ডার আফ্রিদি জানান, অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই এমন পরিকল্পনার বাস্তবায়ন করতে চান তিনি।
পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হিসেবে আফ্রিদি জানান, খেলোয়াড়দের সঙ্গে প্রধান নির্বাচকের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে। তাদের মধ্যে যোগাযোগটা আরও ভালো হওয়া উচিত। ব্যক্তিগতভাবে ফখর জামান এবং হারিস সোহেলের সঙ্গে কথা বলার পর খেলোয়াড়দের কাছ থেকে একটি পরিষ্কার চিত্র জানতে পেরেছেন আফ্রিদি।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এই দুজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আফ্রিদি আরও বলেন, ‘আমার মনে হয়, অতীতে সবার মধ্যেই যোগাযোগের ঘাটতি ছিল। ক্রিকেটারদের সাথে আলাদাভবে কথা বলে এই বিষয়টি বুঝতে পেরেছি আমি। হারিস ও ফখরের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। আমি বিশ্বাস করি, ক্রিকেটার ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগ থাকা উচিত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments