মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালাঁসের বিপক্ষে ম্যাচ হেরে ছুটিতে যাচ্ছেন- এমবাপ্পে ও হাকিমি
spot_img
spot_img

লাঁসের বিপক্ষে ম্যাচ হেরে ছুটিতে যাচ্ছেন- এমবাপ্পে ও হাকিমি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাতার বিশ্বকাপে হারের ক্ষত ভুলতে বিশ্বকাপ শেষ করেই পিএসজি’র অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে খেলা আশরাফ হাকিমি। লিগ ম্যাচে লাঁসের বিপক্ষে হারের পর এবার তারা ছুটিতে যাচ্ছেন।

বিশ্বকাপ জয়ের উৎসবে অংশ নিতে আর্জেন্টিনায় ছুটিতে ছিলেন লিওনেল মেসি। সোম-মঙ্গলবারের মধ্যেই তার পিএসজির অনুশীলনে যোগ দেওয়ার কথা। ওদিকে স্ট্রাসবার্গের বিপক্ষে খেললেও লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে লাঁসের বিপক্ষে ছিলেন না নেইমার জুনিয়র। সেরা দুই তারকার অভাব একা পূরণ করতে পারেননি এমবাপ্পে।

লিগ টেবিলে দুইয়ে থাকা দলের বিপক্ষে শীর্ষে থাকা প্যারিসের দলটি ৩-১ গোলে হেরেছে। এবার মেসি-নেইমারের কাঁধে দায়িত্ব ছেড়ে ছুটি কাটাবেন এমবাপ্পে। গালতিয়ের বলেছেন, ‘হাকিমি এবং এমবাপ্পে কিছুদিন ছুটিতে থাকবে। আমাদের পরিকল্পনা ছিল বিশ্বকাপের পরে তাদের এই দুই ম্যাচে খেলানো। এখন তারা ধকল কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু করবে।

সংবাদ মাধ্যম দাবি করেছে, তাদের দশ দিনের ছুটি দেওয়া হতে পারে। অর্থাৎ ৫ জানুয়ারি ফ্রেঞ্চ লিগ কাপ ও ১১ জানুয়ারি এঞ্জার্সের বিপক্ষে লিগ ম্যাচে থাকবেন না তারা।

এরপর পিএসজির পরবর্তী লিগ ম্যাচ আছে ১৬ জানুয়ারি। ওই ম্যাচে মেসি-নেইমার এবং এমবাপ্পেকে পুনরায় একসঙ্গে মাঠে দেখা যেতে পারে। ১৯ জানুয়ারি সৌদির আল নাসার ও আল হিলালের সমন্বয়ে গড়া দলের বিপক্ষে পিএসজির একটি ম্যাচ খেলার কথা আছে। ওই ম্যাচে আল নাসারে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার সম্ভাবনা আছে।

ডেইলি শেথয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments