
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ০৩ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলাকালে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ বেলা ১০টা ২৩ মিনিট পরযন্ত ইসলামী ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৯ হাজার ৬৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতা সংকটে ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
উল্লেখ্য, গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments