ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দেশের পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে উভয় স্টক এক্সচেঞ্জের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ আগামী ০৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া সাধারণ ছুটি যতদিন থাকবে স্টক এক্সচেঞ্জের লেনদেনও বন্ধ থাকবে বলে জানা গেছে।
জানা যায়, গতকাল নতুন জারিকৃত প্রজ্ঞাপন এর মাধ্যমে দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটির মেয়াদ ০৫ মে পর্যন্ত বাড়িয়েছে৷
সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে পূর্বের মতো সঙ্গতি রেখে ০৫ মে পর্যন্ত পুঁজিবাজারের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
























Recent Comments