মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসির নামকরণ কার নামের অনুপ্রেরণায়? উত্তরে তার মা
spot_img
spot_img

মেসির নামকরণ কার নামের অনুপ্রেরণায়? উত্তরে তার মা

ডিইলি শেয়ারবাজার ডেস্ক: লিওনেল মেসির নামের সঙ্গে মিল রেখে নামকরণ, আর্জেন্টিনায় এমনটা অনেক আগে থেকেই ঘটছে। বিশেষ করে মেসির জন্ম শহর রোজারিওতে অনেক বাবা-মা তাদের সন্তানদের নাম রেখেছেন মেসির নামের সঙ্গে মিলিয়ে।

অধিকাংশ বাবা-মা এই পথে হাঁটছেন। শুধু ছেলে সন্তান নয়, মেয়ে সন্তানেরও নাম রাখা হচ্ছে মেসির নামের সঙ্গে মিলিয়ে। ছেলেদের নামে জুড়ে দেওয়া হচ্ছে লিওনেল, মেয়েদের নাম রাখা হচ্ছে লিওলেনা নামে। এক সমীক্ষায় ওঠে এসেছে, আগের মাসের তুলনায় ডিসেম্বরে মেসির নামে নামকরণের ঘটনা ৭০০ গুণ বৃদ্ধি পেয়েছে!

প্রশ্ন হলো, যার নামের সঙ্গে মিল রেখে নিজেদের সন্তানের নামকরণে হুমড়ি খেয়ে পড়েছেন রোজারিওর বাবা-মা, সেই মেসির নাম রাখা হয়েছিল কার নামের অনুপ্রেরণায়? এই প্রশ্নের উত্তরও মিলেছে। উত্তরটা দিয়েছেন মেসির মা সেলিয়া কুচিতিনি। মেসির নাম তিনি রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী লিওনেল রিচির নামে।

সেলিয়া কুচিতিনি বলেছেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন রিচির ‘সে ইউ, সে মি’ গানটি দুনিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ঐ গানে অনুপ্রাণিত হয়েই শিল্পী লিওনেল রিচির নামের প্রথম অংশটা নিজের ছেলের নামেও জুড়ে দেন। সেই মেসির নামে নাম রাখতে এখন রোজারিওতে প্রতিযোগিতা চলছে। মেসি নিজে কিন্তু তার তিন ছেলের একজনের নামও নিজের নামের সঙ্গে মিলিয়ে রাখেননি।এখন না থাকলেও ভবিষ্যতে তাদের নামের সঙ্গে ‘লিওনেল’ বা ‘মেসি’ শব্দ নিশ্চয় যোগ হবে।

ডেইলি শেয়ারবাজার ডকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments