ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নোরা ফতেহি প্রেমে মজেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান! বলিউডে এখন একটাই খবর, নোরার সঙ্গে এখন বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বে জড়িয়েছেন আরিয়ান। গুঞ্জন উঠেছে, মুম্বাই শহরের নাকি এদিক-ওদিকও দেখা যাচ্ছে আরিয়ান-নোরাকে।

গুঞ্জন চলছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ছবি থেকেই। যেখানে নোরা ও আরিয়ানের এক বন্ধু দুজনের ছবি পোস্ট করে লিখেছেন, তোমাদের একসঙ্গে দেখে ভাল লাগল। ব্যস, এই ছবি নিয়েই শুরু হল শোরগোল। তারপর থেকে পাপারাৎজ্জিদের নজরে আরিয়ান ও নোরা।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুম্বইয়ের বহু নাইটক্লাব ও কফি শপেও দেখা গিয়েছে এই দুজনকে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান।
চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমনকী, আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আরিয়ানের নজর এখন নোরার দিকে।
অন্যদিকে, ঠগবাজ সুকেশের মামলায় জ্যাকলিনের পাশাপাশি নোরার নামও এসেছে। জ্যাকলিনের মতোই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন নোরা। জানা গেছে, বিলাসবহুল গাড়ি থেকে দামি হিরের গয়না কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে ‘গরমি গার্ল’কে। তাহলে কি চন্দ্রশেখর ঘনিষ্ঠ ছিল নোরার?
অভিনেত্রী অবশ্য জানিয়েছেন, এই মামলায় তাকে ফাঁসানো হচ্ছে। তিনি গত বছরের ডিসেম্বরের আগে চিনতেনও না চন্দ্রশেখরকে।উপহার পাওয়ার বিষয়টি এখন স্বীকার করলেও প্রথমে কিন্তু জ্যাকলিনের মতোই তথ্যটি চেপে গিয়েছিলেন নোরাও।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments