মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবগুড়ার ২টি আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন হিরো আলম
spot_img
spot_img

বগুড়ার ২টি আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন হিরো আলম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিএনপির ছেড়ে দেয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

দুপুর ১টা দিকে তিনি গণমাধ্যমকে বলেন, সকালে আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনের অফিস থেকে আজ মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৫ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি এর আগে জমা দিয়ে দিবো।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন।

যাচাই-বাছাইয়ের দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পান আশরাফুল আলম। ব্যাপক আলোচনার মধ্যে সিংহ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তবে নির্বাচনের দিন নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

উল্লেখ্য, বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। আসন দুটি শূন্য ঘোষণার পর ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments