ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একটার পর একটা সিনেমা উপহার দিয়ে দর্শকের মন মাতিয়ে ক্যারিয়ারে ১৮ বছর পার করেলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন। এবার বাবার পথে পা রাখল তার ৬ বছরের মেয়ে আল্লু আরহা।

সিনেমায় শিশুশিল্পী হিসেবে মেয়ের যাত্রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল্লু অর্জুন। খবরটি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। ছবিকে বিপুল বৈভবে বানাতে কোনো কমতি রাখেননি গুণশেখর। থাকছে অত্যাধুনিক ভিএফএক্স থেকে থ্রিডি ভার্সন। গোটা দেশে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘শকুন্তলম’-এর।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ছবিতে থাকছে দক্ষিণী সুপারস্টার মোহন বাবু ও অদিতি বালনের ক্যামিও। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে স্বয়ং স্বর ব্রহ্ম মণি শর্মা। বলা বাহুল্য, মুক্তির আগেই রীতিমতো চর্চায় এই ছবি। সেই ছবির হাত ধরেই সেলুলয়েডে পা আল্লু পরিবারের খুদে সদস্য আরহার।
মেয়ের প্রথম ছবির কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেন আল্লু অর্জুন ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, মেয়েকে নিয়ে তিনি গর্বিত। একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments