মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর
spot_img
spot_img

লেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৯ জানুয়ারি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচক পতনের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১০.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯১.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২.৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৬৮০টি শেয়ার ৮৮ হাজার ২৪৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৬৯ লাখ ০৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯২.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫৩৫টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৬৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫০ কোটি ৪৯ লাখ ০৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩০১.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৭টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৮২ লাখ ২৫ হাজার ১২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩২ লাখ ৯৪ হাজার ১৩৮ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪৯ লাখ ৩০ হাজার ৮৭৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments