
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৯ জানুয়ারি, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট ৫০ লাখ ৩৩ হাজার ৩৩৪টি শেয়ার ৩৯ কোটি ০৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটি ৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস ২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ডমিনেজ স্টিল, ফরচুন সুজ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড কোম্পানি, স্কয়ার ফার্মা এবং সানলাইফ ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments