মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঢাকা ওয়াসার চাহিদার তুলনায় বাড়তি পানি উৎপাদনের সক্ষমতা আছে
spot_img
spot_img

ঢাকা ওয়াসার চাহিদার তুলনায় বাড়তি পানি উৎপাদনের সক্ষমতা আছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় বাড়তি পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।

তিনি বলেন, ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা ২৬০-২৬৫ কোটি লিটার। আর উৎপাদন ক্ষমতা ২৭০-২৭৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়। সরকারদলীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বরিশাল মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৫ কোটি ৪০ লাখ লিটার। দৈনিক পানি সরবরাহ হয় ২ কোটি ৮৫ লাখ লিটার। ঘাটতি রয়েছে ২ কোটি ৫৫ লাখ লিটার। বর্তমানে বরিশাল মহানগরীতে ৩৮টি উৎপাদক গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, দেশের শহরগুলোতে বসবাসকারী পরিবারের ২১ শতাংশ মানুষের খাবার পানি নিয়ে দুশ্চিন্তা দূর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পৌরসভাগুলোতে সুপেয় পানির জন্য দেশের সব পৌরসভায় পয়েন্ট সোর্স-এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে এবং অধিকাংশ পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments