ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়ে সৌদির ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী এই তারকা। ইতোমধ্যেই নিজের নতুন ক্লাবে যোগ দিলেও এখনও মাঠে নামা হয়নি রোনালদোর। এবার জানা গেলো সৌদি আরবে রোনালদো প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসির পিএসজির বিপক্ষে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, আগামী ১৯ জানুয়ারি রিয়াদে আল নাসর এবং আল হেলালের খেলোয়াড়দের নিয়ে পিএসজি’র সঙ্গে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচেই খেলার কথা রয়েছে রোনালদোর।
এদিকে, আল নাসরের জার্সিতে রোনালদোর অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী ২২ জানুয়ারীতে। নিজের ক্লাবের হয়ে অভিষেক হওয়ার আগেই আল নাসর ও আল হিলালের সম্মিলিত দল প্রীতি ম্যাচ খেলবে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে।সেই ম্যাচে রোনালদো খেলবেন বলে জানিয়েছেন আল নাসরের পর্তুগিজ কোচ রুডি গার্সিয়া।
ফরাসি সংবাদমাধ্যম গার্সিয়া জানান, এটি (সৌদির ফুটবলে রোনালদোর অভিষেক) আল নাসরের জার্সিতে হবে না। এটি হবে আল হিলাল ও আল নাসরের সম্মিলিত দলের হয়ে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments