মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপ জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মেসি
spot_img
spot_img

বিশ্বকাপ জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মেসি বিশ্বকাপ জিতেছেন তিন সপ্তাহ পেরিয়ে গেছে। দেশবাসীর সঙ্গে শিরোপা উদযাপন করে আবার ফিরে এসেছেন ক্লাবে ফুটবল খেলতে। কিন্তু এখনো যেন  বিশ্বকাপের ঘোরে বসবাস করছেন লিওনেল মেসি। তার এখনো যেন মনেই হচ্ছে না, তারা বিশ্বকাপ জিতেছেন। ক্যারিয়ারে প্রথম বারের মতো জেতা বিশ্বকাপ জয়কে এখনো স্বপ্নই মনে হচ্ছে তার। সেই ঘোরের মধ্যেই মেসি ফাঁস করে দিয়েছেন একটা গোপন রহস্য। জানিয়ে দিয়েছেন, কিভাবে বিশ্বকাপ জিতেছেন তারা।

সেই কারণটা কি? জাদু। মেসি অন্তত সেটাই মনে করেন। তার অবিশ্বাস্য জাদুরবলেই বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছেন তারা। দেশ আর্জেন্টিনায় বিশ্বকাপ জয়ের উদযাপন পর্বে ইতি টেনে মেসি এখন প্যারিসে। ক্লাব পিএসজির হয়ে অনুশীলনিতে ব্যস্ত। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশ্বকাপ জয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, সেগুলো কাতার থেকে বিশ্বকাপ জিতে দেশ আর্জেন্টিনায় ফেরার পথে বিমানের ভেতরে তোলা হয়েছে।

ছবিগুলোর ক্যাপশন লিখে মেসি ফাঁস করে দিয়েছেন আসল রহস্য। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তারা আমাকে কীভাবে বিশ্বাস করাবে যে জাদু বলে কিছু নেই।

মেসি বোঝাতে চেয়েছেন, জাদুবলেই বিশ্বকাপ জিতেছেন তারা।’ তবে শুধু জাদু নয়, দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে আরো একটি কারণ উল্লেখ করেছেন মেসি দল হিসেবে খেলা।

বিশ্বকাপ জিতে স্বপ্নের সোনার ট্রফি নিয়ে দেশে ফেরার পরই তিনি বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন। কত বার যে এই স্বপ্ন দেখেছি। এটা পাওয়ার জন্য কত যে অপেক্ষা করেছি। কিন্তু এটা পাওয়ার পর বিশ্বাসই হচ্ছে না, আমরা এটা জিততে পেরেছি। আরো একবার প্রমাণ হলো যে, আর্জেন্টিনার পুরো দল এক হয়ে যদি কিছু জিততে চায়, সেটা তারা পায়। বিশেষ একজন ব্যক্তির জন্য নয়, একটা দলের হয়ে খেলার জন্যই এটা সম্ভব হয়েছে।

মেসি আরো একটা ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন ‘চ্যাম্পিয়ন্স অব চ্যাম্পিয়ন্স।’ ফ্রান্সের প্রভাবশালী ও জনপ্রিয় পত্রিকা ‘লেকিপ’ ১৯৪৬ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। শুধু ‘লেকিপে’র স্টাফদের ভোটের মাধ্যমে দেওয়া এই পুরস্কারটি ১৯৭৫ সাল পর্যন্ত শুধু ফ্রান্সের অ্যাথলেটদেরই দেওয়া হতো। ১৯৭৫ সালে ফ্রান্সের সীমানা পেরিয়ে পুরস্কারটি বৈশ্বিক হিসেবে রূপ দেওয়া হয়।  তবে বিশ্ব পুরস্কার হলেও ফুটবলারদের ভাগ্যে এই পুরস্কার কমই জুটেছে। সাইক্লিং, টেনিস, অ্যাথলেটিকসহ অন্য খেলার তারকাদের হাতেই পুরস্কারটা উঠেছে বেশির ভাগ সময়। হাতে গোনা যে কয়জন ফুটবলার এই পুরস্কারটি উঁচিয়ে ধরতে সক্ষম হয়েছেন, তাদের মধ্যে আছেন পাওলো রসি (১৯৮২), দিয়েগো মারাদোনা (১৯৮৬), রোমারিও (১৯৯৪) জিনেদিন জিদানরা (১৯৯৮)। মানে ফুটবলারদের মধ্যে যারাই পুরস্কারটা জিতেছেন, তারা সবাই বিশ্বকাপজয়ী ফুটবলার। দেশকে বিশ্বকাপ জেতানোর পরই এই পুরস্কার হাতে তুলেছেন। কাতার বিশ্বকাপ জিতে মেসিও নাম লেখালেন তাদের পাশে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments