ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপজয়ী ফরাসি গোলরক্ষক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের তিন সপ্তাহ পর অবসরের ঘোষণা দেন ফ্রান্স অধিনায়ক।

চার বছর আগে লরিসের নেতৃত্বেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল। এবার ফাইনালে উঠলেও শেষপর্যন্ত রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
লরিস বলেন, ‘আমি আন্তর্জাতিক ক্যারিয়ায়ে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমার এই অনুভূতি যেন আমি সব কিছু দিয়েছি। ফরাসি জাতীয় দৈনিক এল ইকুইপকে লরিস বলেন, ‘আমি মনে করি ইউরোর বাছাই শুরুর আড়াই মাস আগে এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সময়।
জিবনে এমন একটি সময় আসে যখন আমাদের থামা প্রয়োজন। আমি সবসময় বলে এসেছি, ফ্রান্স জাতীয় দল কখনো কোনো একজন ব্যক্তিকে ধারণ করে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments