ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাহরুখ খান-দীপিকার অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। কিছুদিন আগে এ সিনেমার ‘বেশরম রং’ শিরোনামের গানটি মুক্তি পায়। তারপর তুমুল বিতর্কের মুখে পড়ে এই গানটি। এর মাঝে সিনেমাটির ট্রেইলার মুক্তির ঘোষণা দেয়া হয়। একদিকে ট্রেইলার মুক্তির প্রতীক্ষা, অন্যদিকে বিতর্ক! প্রতীক্ষার প্রহর ভেঙে অবেশেষে মুক্তি পেলো সিনেমাটির ট্রেইলার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মুক্তি পেয়েছে আলোচিত ‘পাঠান’ সিনেমার ট্রেইলার। শাহরুখ খান তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করেছেন। ২ মিনিট ৩৪ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে দেশপ্রেমের গল্প দেখা যায়। আর এই গল্প ধুন্ধুমার অ্যাকশনের মধ্য দিয়ে এগিয়েছে।
সিনেমাটির ট্রেইলারে দেখা মিলেছে- শাহরুখ, জন আব্রাহাম, ও দীপিকা পাড়ুকোনের। ‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন- ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার। তবে ট্রেইলারে গেরুয়া রঙের মনোকিনিতে দেখা গেছে দীপিকাকে।
মন্ত্রী বলেন, এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।
তারপর শাহরুখ খানের কুশপুত্তলিকা পোড়ানো, দীপিকাকে নিয়ে কটূক্তি এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। সম্প্রতি শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য।
এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। কিন্তু ছাড়পত্র মেলেনি। পরে সিনেমাটির নানা দৃশ্য ও সংলাপ কাটাকুটির গত ২ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments