মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় সেল প্রেসার: লেনদেন বাড়ছে
spot_img
spot_img

শেষ বেলায় সেল প্রেসার: লেনদেন বাড়ছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১১ জানুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১১.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৯.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ১০ লাখ ৪২ হাজার ২৭৮টি শেয়ার ১ লাখ ০৭ হাজার ৩১৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকা।

গত কার্যদিবসে  অর্থাৎ ১০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২০৫.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৭.২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৭.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৬ টির, কমে ৯৬ টির এবং অপরিবর্তিত রয় ১৭৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৯১ লাখ ৯২ হাজার ৪৭০টি শেয়ার ১ লাখ ০৩ হাজার ৫২৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬২ কোটি ৫২ লাখ ১৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ১৯.৭০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩২৭.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৬৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩০ লাখ ৯৩ হাজার ৩৫ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments