ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচালনা পর্ষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তিনি ২০২০ সালের ১ জুলাই থেকে পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোহাম্মদ আলী ২০০৮ সালে মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার পদে পূবালী ব্যাংকে যোগদান করেন।
তিনি পূবালী ব্যাংকের ক্রেডিট কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন সময়ে চিফ রিস্ক অফিসার, ক্যামেলকো এবং সিটিওর দায়িত্ব পালন করেন।
ডেইলি শেয়অরবাজার ডটকম/এম এইচ


































Recent Comments