মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবলিউডের মোনালির সঙ্গে গাইলেন বাংলাদেশের ফাহিম
spot_img
spot_img

বলিউডের মোনালির সঙ্গে গাইলেন বাংলাদেশের ফাহিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১৫ বছর ধরে গান করছেন মেধাবী সংগীতশিল্পী ফাহিম ইসলাম। ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক।

ফাহিম এবার প্রথমবারের মতো গান গাইলেন ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের সঙ্গে। গানটির শিরোনাম ‘ছেড়ো না আমায়’। এই গানটি লিখেছেন কলকাতার দেবাংশু সেনগুপ্ত। সুর করেছেন আকাশ সেন। এবং সংগীতায়োজন করেছেন বব।

এরইমধ্যে গানটির ভিডিও তৈরির কাজও হয়ে গেছে। কক্সবাজারের মনোরকম সব লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওতে গায়ক ফাহিমের সঙ্গে রোমান্সে মেতেছেন মডেল পূর্ণিমা বৃষ্টি। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

গান-ভিডিওটি প্রসঙ্গে ফাহিম ইসলাম বলেন, ‘ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের কণ্ঠটি আমার ভালো লাগে। তাই তার সঙ্গে এই দ্বৈত গানটি করা। গানটি রোমান্টিক ঘরানার। ফিল্মি স্টাইলের। ভিডিওটিও সেভাবেই করা হয়েছে। পুরো গান-ভিডিওটি শ্রোতা-দর্শকদের আনন্দ জোগাবে, ভালো অনুভূতি দেবে।

‘ছেড়ো না আমায়’ প্রযোজনা করেছে ডেডলাইন মিউজিক। আগামী ২০ জানুয়ারি ইউটিউবে প্রতিষ্ঠানটির নিজস্ব চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments