মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকোচ সালাহউদ্দিনের বিতর্কিত সমালোচনায় ম্যাচ ফি ৫০ শতাংশ জরিমানা করেছে: বিসিবি
spot_img
spot_img

কোচ সালাহউদ্দিনের বিতর্কিত সমালোচনায় ম্যাচ ফি ৫০ শতাংশ জরিমানা করেছে: বিসিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলী অনিক। এরপর সংবাদ সম্মেলনে এর কড়া সমালোচনা করেছিলেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

ম্যাচ শেষে সালাহউদ্দিন বলেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে…। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই।

তিনি আরও বলেন, ‘হাত পা বাঁধা, কিছু বললেই সাসপেন্ড করে দিবে। এদিকে নিষিদ্ধ না হলেও এমন মন্তব্যের পর শাস্তির মুখে পড়েছেন সালাহউদ্দিন। তাকে ম্যাচ ফি ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে ৩টি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।

ম্যাচ শেষে সালাহউদ্দিনের এই বক্তব্যকে ‘আপত্তিকর’ বলে অভিযোগ করেছেন মাঠের দুই আম্পায়ার ডেভিড মিলন্স, মোরশেদ আলি খান, টিভি আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন। শাস্তি মেনে নেয়ার কুমিল্লার এই কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তার বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। শনিবার জাকের আলীকে রাউন্ড দ্য উইকেট বল করছিলেন বরিশালের বোলার ইফতেখার আহমেদ।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কোচের বিরুদ্ধে শাস্তির বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments