ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ জানুয়ারি, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৪টি কোম্পানির মোট ৮৪ লাখ ৪৩ হাজার ১২৮টি শেয়ার ৭০ কোটি ০৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। কোম্পানিটি ১১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড ১০ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ৫ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সোনালী পেপার, বীকন ফার্মাসিউটিক্যালস, গ্রামীনফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, এডিএন টেলিকম, ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments