মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএটিবিতে লংকাবাংলা সিকিউরিটিজের রেকর্ড লেনদেন
spot_img
spot_img

এটিবিতে লংকাবাংলা সিকিউরিটিজের রেকর্ড লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের রেকর্ড লেনদেন হয়েছে। তালিকাভুক্তির পরে আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে কোম্পানিটির মোট ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩২০টি শেয়ার বাজারে বিক্রি করতে হবে। ইতোমধ্যে সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৫ হাজার শেয়ারের হাত বদল সম্পন্ন হয়েছে। কোম্পানিটিকে নির্ধারিত সময়ের মধ্যে আরও ৯৮ লাখ ৯৮ হাজার ৩২০টি শেয়ার বিক্রি করতে হবে।

এরআগে গত ৪ঠা জানুয়ারি দুইটি ইনস্ট্রুমেন্ট নিয়ে যাত্রা শুরু করে এটিবি নামক ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন প্লাটফর্ম। দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) ইক্যুইটি সিকিউরিটিজ হিসাবে এবং প্রাণ এগ্রো লিমিটেড আনসিকিউড গ্যারান্টেট বন্ড ডেট সিকিউরিটিজ হিসাবে এই বোর্ডে তালিকাভুক্ত হয়েছে।

আজ এই নতুন এই বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শেয়ারের হাত বদল হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের। যার ৯২.৩১% শেয়ারের মালিক লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড যেটি মূল বোর্ডে তালিকাভুক্ত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।

এটিবির শর্ত অনুযায়ী এই কোম্পানির শেয়ার ৩০ কর্মদিবসের মধ্যে ১০% শেয়ার বাজারে ছাড়তে হবে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ২৬৯ কোটি ৩ লাখ ৩ হাজার ৩২০ টাকা এবং শেয়ার সংখ্যা ২৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৩৩২ টি। এই হিসাবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হাতে থাকা ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৪ টি শেয়ার বিক্রয় করতে হবে ১৪ ফেব্রুয়ারীর মধ্যে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments