ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ঢাকা মহানগরীর আশপাশে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পিপিপির আওতায় মোংলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়েও সরকারের নীতিগত অনুমোদন করেছে।

পৃথক আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের ভাড়া কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে বিমানের অভ্যন্তরীণ রুটের ভাড়া সামঞ্জস্যপূর্ণ এবং অনেকাংশেই কম।
চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, বর্তমানে বিদেশে বাংলাদেশ বিমানের ট্রাভেল এজেন্টের সংখ্যা ১ হাজার ৯৬৫টি। এর মধ্যে ৯টি এজেন্টের কাছে বিমানের ১০ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকা পাওনা রয়েছে। পাওনা বাকি থাকা এজেন্টগুলোর মধ্যে একটি কোলকাতার, একটি কুয়ালালামপুর ও বাকি ৭টি লন্ডনের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments