
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ জানুয়ারি, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৮টি কোম্পানির মোট ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৫৭৯টি শেয়ার ১১৫ কোটি ৮৬ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। কোম্পানিটি ৪৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইসলামী ব্যাংক ১৬ কোটি ৮৮ টাকার শেয়ার লেনদেন করেছে এবং স্কয়ার ফার্মা ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এডিএন টেলিকম, বিএটিবিসি, বিকন ফার্মা, ই-জেনারেশন, ফাইন ফুডস, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, মেঘনা লাইফ, মেট্রো স্পিনিং এবং রেনেটা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments