সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা৭৭২ দিন পর মেসি-রোনালদোর দ্বৈরথ
spot_img
spot_img

৭৭২ দিন পর মেসি-রোনালদোর দ্বৈরথ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আকর্ষণ-রোমাঞ্চের মাপকাঠিতে গত দেড় দশক ধরেই বিশ্ব ফুটবলে সবার ওপরে মেসি-রোনালদোর দ্বৈরথ। বিশ্ব ফুটবলের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যক্তিগত দ্বৈরথ এটি। সেই যে ২০০৮ সালের ২৩ এপ্রিল শুরু হয়েছিল মেসি-রোনালদোর মাঠের দ্বৈরথ, তা এখনো চলছে। সময়ের সেরা দুই ফুটবলারের মুখোমুখি দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের আকর্ষণ-উন্মাদনাও এখনো আগের মতোই তুঙ্গে।

সৌদি আরবে দুই তারকার আজকের দ্বৈরথ ঘিরে আকর্ষণ-উন্মাদনা-হইচই বরং আগের সব দ্বৈরথকে ছাপিয়ে গেছে! এর কারণ, ইউরোপ ছেড়ে রোনালদোর সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লেখানো। গত ৩০ ডিসেম্বর যখন আল নাসের সঙ্গে কথাবার্তা পাকা করেন এবং ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেন রোনালদো, তখন ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিল মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার সম্ভাবনা শেষ! কিন্তু বিশ্ব ফুটবলপ্রেমীদের এই ভুল ধারণা ভাঙতে এক সপ্তাহও সময় লাগেনি। রোনালদোর চুক্তির কয়েক দিন পরই জানা যায়, সৌদি আরবে একটা প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন রোনালদো-মেসি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহদ স্টেডিয়ামে আজ সেই মেসি-রোনালদোর দ্বৈরথ। আসলে প্রদর্শনী ম্যাচটা সৌদি অল স্টার একাদশ ও ফরাসি ক্লাব পিএসজির মধ্যে। কিন্তু এই দলীয় দ্বৈরথের বিষয়টিকে পেছনে ফেলে বিশ্ববাসীর কাছে ম্যাচটি ‘আখ্যা’ পেয়েছে ‘মেসি-রোনালদোর’ ম্যাচ বলে!

সৌদি আরবেরই দুই ক্লাব, রোনালদোর আল নাসের ও আল হিলালের খেলোয়াড়দের সমন্বয়ে গঠন করা হয়েছে সৌদি অল স্টার একাদশ। আজকের প্রদর্শনী ম্যাচে যে দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোনালদো। মানে রোনালদোর সৌদি অধ্যায়ের অভিষেক হচ্ছে অধিনায়ক হিসেবে। তাদের প্রতিপক্ষ পিএসজির হয়ে নামবেন মেসি। আর্জেন্টাইন তারকার সঙ্গে ফরাসি ক্লাবটির হয়ে আজ মাঠ গরম করবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং মরক্কোর আশরাফ হাকিমিরাও। তবে সবাইকে কাট করে ম্যাচটির পোশাকি নাম হয়ে গেছে ‘মেসি-রোনালদোর’ দ্বৈরথ।

উল্লেখ্য, ম্যাচটা খেলতে গতকাল কাতারে এসে পৌঁছায় মেসি-এমবাপ্পেদের পিএসজি। পরে গতকালই কাতার থেকে সৌদি আরবে উড়ে যান তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments