সোমবার, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণতালহীন পুঁজিবাজারে দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

তালহীন পুঁজিবাজারে দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৩ জানুয়ারি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৯.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৩.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১১.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৯২ লাখ ১১ হাজার ৯৫০টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৩৭৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৫.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৪.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৪.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৮১৭টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৮২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৯২ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৩ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৫৭.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৭ লাখ ০২ হাজার ৫৩০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ০২ লাখ ৫২ হাজার ১৫৮ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫৪ লাখ ৫০ হাজার ৩৭২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments