রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবেতনের বিপরীতে তাৎক্ষণিক অগ্রিম নেওয়ার আর্থিক সেবা নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স
spot_img
spot_img

বেতনের বিপরীতে তাৎক্ষণিক অগ্রিম নেওয়ার আর্থিক সেবা নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জরুরী প্রয়োজনে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবীদের বেতনের বিপরীতে অগ্রিম আর্থিক সেবা পেতে বাংলাদেশ ফাইন্যান্স; এসএম ফিনটেকের সঙ্গে চুক্তি করেছে। আর্থিক সেবাটি সরবরাহ করবে বাংলাদেশ ফাইন্যান্স আর কারিগরী সহযোগিতায় থাকবে এসএম ফিনটেক লিমিটেড নামে প্রতিষ্ঠানটি। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে থাকবে ‘মাইনে’ নামে অ্যাপভিত্তিক প্লাটফর্ম।

সোমবার দুপুরে (২৩ জানুয়ারি, ২০২৩) রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ফাইন্যান্স এবং এসএম ফিনটেকের সঙ্গে। চুক্তির ফলে এসএম ফিনটেক; তার নিবন্ধিত সদস্যদের মধ্যে বেতনের বিপরীতে আর্থিক সেবা প্রদান করবে; যা সরবরাহ করবে বাংলাদেশ ফাইন্যান্স। এই চুক্তির ফলে মাসের যে কোন সময়ে জরুরী প্রয়োজনে কারও টাকা লাগলে দাদন ব্যবসায়ী বা সুদে কারবারীর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেয়ার দরকার হবে না; এমনকী সম্মান নষ্ট করে কোন আত্মীয়র কাছে টাকা ধারের প্রয়োজনও পড়বে না! তার পরিবর্তে মাসের ঠিক যে কয়দিন কাজ করেছেন তার পারিশ্রমিক অগ্রিম পেয়ে যাবেন তিনি।

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। চুক্তির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছাতে এই চুক্তি সহযোগিতা করবে; পাশাপাশি ব্যাপক সংখ্যক গ্রাহককে ব্যাংকিং এর আওতায় আনার মাধ্যমে সময় ও খরচ সাশ্রয় হবে। ‘‘এসএম ফিনটেক’’ এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ সিকদার চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি বলেন, এই চুক্তির ফলে আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দীর্ঘসূত্রিতা লাঘব করতে চান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মোঃ সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, চিফ রিস্ক অফিসার সুমন কুমার কুন্ডুসহ অন্যরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments