
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ জানুয়ারি, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৯১টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের আজ দর বেড়েছে ২০ টাকা ৭০ পয়সা বা ৮.১৮ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫ টাকা ৪০ পয়সা বা ৭.২৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- ঢাকা ইন্সুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইউনিক হোটেল, বেঙ্গল উইন্ডসর, এডিএন টেলিকমে, জেনেক্স ইনফুসিস এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই





























Recent Comments